বিদ্যুত্ চাই

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪০
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন বেলাব গ্রামে এখনো বিদ্যুতের খুঁটি পড়েনি। এই গ্রামে রয়েছে কৃষি সেচের জন্য দুটি গভীর নলকূপ, একটি বাজার, ছয়টি মসজিদ, একটি প্রাথমিক বিদ্যালয়, পাঁচটি মত্স্য খামার, দুইটি রাইসমিল, চারটি স্যালো মেশিন এবং সুতিয়া নদীতে ৭-৮টি কৃষিসেচ পাওয়ার পাম্প। ঐ সেচ যন্ত্রগুলো কেরোসিনে চালিত। কেরোসিনের অধিক মূল্য হেতু কৃষকগণ ফসল উত্পাদনে লাভবান হতে পারছেন না। তাছাড়া গ্রামের শিক্ষিত বেকার যুবকরা পোলট্রি ফার্ম বা অনুরূপ পেশায় বিদ্যুতের অভাবে নিয়োজিত হতে পারছে না। গ্রামবাসী বার বার বিদ্যুত্ পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশে বিদ্যুত্ সম্প্রসারণ চলছে। আর তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যুত্ প্রাপ্তির আকুল আবেদন জানাচ্ছি। মো. আবুল হাশেম, বেলাব, গফরগাঁও, ময়মনসিংহ