ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন একইদিনে অনুষ্ঠিত হোক

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন কর্তৃপক্ষ ১৪ সেপ্টেম্বর, ২১ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর- এই তিন দিন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন। ফলাফল প্রকাশিত হবে ১৫ দিন পর। বর্তমান ডিজিটাল যুগে তিন দিনব্যাপী নির্বাচন করা ও ১৫ দিন পর কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করার কোনো যৌক্তিকতা নেই। এতে প্রার্থী ও ভোটারদের মধ্যে কোনো উল্লাস ও উদ্দীপনা থাকে না। রাজধানীর বাইরে ৪০টি কেন্দ্র ও রাজধানীতে ৩টি কেন্দ্রসহ মোট ৪৩টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ৩৪৫৪৫। ঐ নির্বাচনে ৪৩টি কেন্দ্রই ১ দিনে ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রকাশ করার জন্য অনুরোধ করছি। নির্বাচনে অধ্যাপক ১৩ জন, ব্যবসায়ী ১৫ জন, চাকরিজীবী ৯ জন, ব্যাংকার ৮ জন, শিক্ষক ৭ জন, চিকিত্সক ৭ জন, আইনজীবী ৪ জন, সাংবাদিক ৪ জন, কূটনীতিক ১ জন, সাংস্কৃতিক কর্মী ১ জন, মানবাধিকার কর্মী ১জন, আইটি বিশেষজ্ঞ ১ জন ও প্রকৌশলী ১ জন মোট ৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুহাম্মদ সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ১/এ কলেজ স্ট্রিট, সাইন্স ল্যাবরেটরি, ঢাকা