নগ্ন ছবি ছড়ানোর হুমকি

৫০ হাজার টাকা চাঁদা দাবি করায় আটক ১

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪২
ফরিদগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের এক কিশোরীর নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি ও ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে মামুন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার উপজেলার কালিরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে ঘটনার শিকার ওই কিশোরীর বড় বোন বাদী হয়ে মামুনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে, হর্ণীদূর্গাপুর গ্রামের তোফায়েল বেপারীর ছেলে মামুন প্রথমে তার ভাতিজা নাঈমকে (১৬) ওই কিশোরীর সাথে প্রেম করার জন্য লেলিয়ে দেয়। এক পর্যায়ে তারা মেয়েটিকে গ্রামের একটি পরিত্যক্ত দালানে এনে গোপনে মোবাইলে তার নগ্ন ছবি ধারণ করে। এর পরেই মামুন ওই কিশোরীর পরিবারকে ফোনে বিষয়টি জানিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তা না হলে তারা নগ্ন ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। উপজেলার রাজাপুর গ্রামের ওই দরিদ্র কিশোরী অভিযুক্ত মামুনের পাশের বাড়িতে তার বোনের কাছে বেড়াতে এসেছিল।