গত শুক্রবার কাউখালীর সদর ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে জেপি’র চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কাউখালী সমাবেশে আগমনকে সফল করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে সাহাপুরা সাইক্লোন শেল্টার মাঠে নাঙ্গুলী ইউনিট জাতীয় পার্টির (জেপি) সভাপতি শাহা আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক শাহ আলম নসু, উপজেলা জেপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, কৃষক পার্টির সভাপতি হারুন আর রশীদ, সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান, মাহাতাব মুন্সী, নাসির উদ্দিন, মজিবর রহমান খান, ইসমাইল হোসেন মাস্টার। বক্তারা জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।
কাউখালী জেপি’র সেন্টার কমিটি গঠন কর্মসূচি
কাউখালী জাতীয় পার্টি জেপি’র উদ্যোগে সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটি গত ২৬ আগস্ট শীর্ষা আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে গঠিত হয়েছে। দক্ষিণ বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কমিটি ১ সেপ্টেম্বর বিকাল ৪টায় দক্ষিণ বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হোগলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কমিটি আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় হোগলা মাধ্যমিক বিদ্যালয়ে, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কমিটি আগামী ৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় রঘুনাথপুর হাই স্কুলে এবং মেঘপার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কমিটি আগামী ১১ সেপ্টেম্বর মেঘপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে বলে কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো:শাহ আলম তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
