গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে ব্র্যাকের জিকিউএএল এর আয়োজনে তাদের কার্যালয়ে ‘নারীর প্রতি সকল ধরনের নির্যাতন, যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন’ শ্লোগানকে সামনে নিয়ে নারীদের জীবনমান উন্নয়ন, নারী-পুরুষকে সংগঠিত করাসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন জিকিউএএল এর সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. সারোয়ার হোসাইন, ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, সাংবাদিক শাহ্ মো. ফারুক, আকরাম খান, কাজল বসু, বিকে সিকদার সজল, পিকু আহসান হাসিব প্রমুখ।
