আজও মুক্তিযোদ্ধা হত্যার বিচার হয়নি

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪৫
৩৮ বছরেও বিচার হয়নি আততায়ীর হাতে নিহত মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর। আর কখনওকি বিচার হবে! পরিবারের সদস্যদের এমন আক্ষেপের মধ্য দিয়েই গতকাল শনিবার ইয়াকুব আলীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে শহরের একাধিক মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। গত ৩৮ বছর আগে শাখামাছা বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আততায়ীর গুলিতে নিহত হয়েছিল তত্কালীন জেলা যুবলীগ সভাপতি ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী।