কম বয়সী সিইও হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ভারতের সিন্ধুজা

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২৩:০১
এটি কোনো এনিমেশন নয় বরং সত্যিকার জীবনের গল্প। ভারতে মাত্র সতের বছর বয়সে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়ে নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। তার নাম সিন্ধুজা রাজামারন। ১৪ বছর বয়সেই চেন্নাইভিত্তিক এনিমেশন কোম্পানি সেপ্পানের প্রধান নির্বাহী কর্মকর্তা হন সিন্ধুজা। যখন কোনো মেয়ে স্কুলে যাওয়ার কথা, বাড়িতে বসে বই পড়ার কথা তখন সিন্ধুজা ৯টা থেকে ৬টা অফিস করছেন। সহকর্মীদের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোম্পানির লাভের জন্য বড় সিদ্ধান্ত গ্রহণ করছেন। খবর:হিন্দুস্তান টাইমস। গত সোমবার লক্ষ্নৌতে একটি সেমিনারে প্রধান আলোচক হিসেবে অংশ নেন সিন্ধুজা। কিন্তু তাকে অনেকেই চিনতে পারেনি। পরে অনুষ্ঠানে তাকে দেখে অনেকেই অবাক হয়েছেন। সেখানে তিনি কিশোর-তরুণদের উদ্দেশ্য বক্তব্য দেন।