স্পেনের নাগরিক নন এমন কেউ স্পেনের ভাষা শিখতে গেলে তাকে কাঠ-খড় পোহাতে হবে। কিন্তু সেই অসাধ্য সাধন করেছে একটি তোতা পাখি! আর তাইতো যুক্তরাষ্ট্রের পুলিশ তাকে খুঁজতেই ঘুম হারাম করছে।
ফ্লোরিডার পুলিশ জানিয়েছে, সমপ্রতি রডোফো রন্ডন নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি তোতা পাখি চুরি হয়। ওই পাখিটি স্প্যানিষ ভাষায় কথা বলতে পারে। পাখিটি নানা শব্দ বলে মানুষকে আকৃষ্ট করে। কুকুরের মতো ডাকতে পারে এবং মানুষের মতো কাঁশি দিতে পারে। এটি জনাথন, অ্যালেক্স, এলভিরা, রোডো এবং চাকি নাম বলতে পারে। পুলিশ জানিয়েছে, কয়েকটি দল পাখিটির খোঁজে নেমেছে। - টিএনএন
