++ শিক্ষক :প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।
ছাত্র :আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি..
শিক্ষক :এতো খুবই ভালো কথা। কিন্তু তুমি প্রতিদিন কত ঘণ্টা করে খেলো?
ছাত্র :মোবাইলের ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত, স্যার!
++ এক দরিদ্র কেরানিকে তার বস জিজ্ঞেস করলেন, এবারের গ্রীষ্মের অবকাশটা কোথায় কাটাবে?
দীর্ঘশ্বাস ফেলে কেরানি বললেন :ছেলে যাচ্ছে ইতালির সমুদ্রসৈকতে, স্ত্রী যাচ্ছে ভূমধ্যসাগরে জাহাজ-ভ্রমণে।
:তুমি কোথাও যাবে না?
:যাবো, ওদের এত খরচ যোগাতে গিয়ে আমাকে সম্ভবত জেলে যেতে হবে!
++ দুই অভিভাবক গল্প করছেন—
প্রথম অভিভাবক :জানেন আমার ছেলেটা আগে সারাদিন বসে বসে দাবা খেলত। একদমই নড়াচড়া করত না। এ কারণে ওর শরীরও খারাপ হয়ে যাচ্ছিল।
দ্বিতীয় অভিভাবক :তাহলে এ নিয়ে কারও সাথে পরামর্শ করেননি কেন?
প্রথম অভিভাবক :করেছিলাম তো! ডাক্তার বলেছিল একটু ব্যায়াম করলে আর হাত-পা নড়াচড়া করলেই ঠিক হয়ে যাবে।
দ্বিতীয় অভিভাবক :তারপর?
প্রথম অভিভাবক :তারপর আর কী! এখন আমার ছেলে খেলায় হেরে গেলে বা অন্য কোনো ছুতো পেলেই খেলার মাঝে মারামারি শুরু করে দেয়।
