প্রসঙ্গ :সৃজনশীল প্রশ্ন পদ্ধতি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪০
বাংলাদেশ ও বিশ্বপরিচয় শ্রেণি : ৮ম রাতুল অষ্টম শ্রেণিতে পড়ে। তার বোন রিতী পঞ্চম শ্রেণিতে পড়ে। পিতা-মাতার স্বল্প রোজগারে কোনমতে তাদের সংসার ও পড়াশোনার খরচ চলে। ফলে রাতুলের পরিবারে অনেক সাধ বা ইচ্ছা পূরণ হয় না। একদা রাতুলের ছোট বোন একটি স্কুল ব্যাগ কিনে দেয়ার জন্য বাবার কাছে বায়না ধরে। বাবা রেগে গিয়ে তাকে বকুনি দিয়ে তাড়িয়ে দেয়। তাতে রিতার খুব মনকষ্ট হয়। সে রাতুলকে তার মনকষ্ট এবং ইচ্ছা পূরণের কথা বলে। রাতুল ছোট বোনের ইচ্ছাপূরণের অঙ্গিকার করে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং পাশ্ববর্তী একটি ব্যাগের দোকানে হাজির হয়, সে দোকানীর চোখ ফাঁকি দিয়ে একটি স্কুল ব্যাগ চুরি করে এনে তার ছোট বোনকে দেয়। ক. বাংলাদেশের কোনটি বড় সামাজিক সমস্যা? খ. পিতা-মাতার অতিরিক্ত শাসন কীভাবে অপরাধের জন্ম দেয়? গ. রাতুলের অপরাধের ধরন পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর। ঘ. রাতুলের মতো অপরাধ কর্ম প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা ও দায়িত্ব পালনের গুরুত্ব বিশ্লেষণ কর। টুটুল ক্লাসের সেরা ছাত্র। এ বছর সে প্রথম স্থান লাভ করে অষ্টম শ্রেণিতে ওঠেছে। তার বাবা-মা পড়াশোনার ক্ষতি হবে ভেবে তাকে বাসার বাইরে যেতে দেয় না। তার ইচ্ছে করে; বিকেলে মাঠে গিয়ে খেলা করতে, পাড়ার পাঠাগারে বসে নাটক-উপন্যাস পড়তে কিংবা খোলা জায়গায়/পার্কে বসে বন্ধুদের সাথে প্রাণ খুলে গল্প করতে। কিন্তু বাবা-মার সন্দেহ, শত প্রশ্নের উত্তর দানের বিড়ম্বনা আর কঠিন শাসন উপেক্ষা করে সে তা পারে না। ফলে সে নিঃসঙ্গ হয়ে পড়ে। আর তখন সে তার সঙ্গী হিসেবে বেছে নেয় মোবাইল এবং ইন্টারনেট। এর মাধ্যমে সে গোপনে ফেসবুকে কোন মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য লিখে ছবি অঙ্কন করাসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে সময় কাটায়। ক. বাংলাদেশে কোন দুটি সামাজিক সমস্যা সবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে? খ. কিশোর অপরাধের ধারণাটি ব্যাখ্যা কর। গ. টুটুলের অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কারণ কী? বর্ণনা কর। ঘ. তুমি কী মনে কর চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টির মাধ্যমে টুটুলের ন্যায় অপরাধকর্ম প্রতিরোধ সম্ভব? যুক্তিসহ মতামত দাও। উপরে অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের দশম অধ্যায়ের বাংলাদেশের সামাজিক সমস্যা নামক বিষয়বস্তুর ওপর দুটো প্রশ্ন রচনা করে দেখানো হয়েছে। প্রশ্ন দুটি একই পাঠ্যবস্তু অবলম্বনে করা হলেও দুটি প্রশ্নের প্রতিটি উপাংশ স্বতন্ত্র। কোন একটি প্রশ্নের উত্তর মুখস্ত করে অপর প্রশ্নটির কোন অংশের উত্তর লেখা যাবে না। পরবর্তী অংশ আগামীকাল