ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি, ’৬৯ গণঅভ্যুত্থানের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (৭২) মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন।
বুধবার দুপুরে গৌরীপুর শহরের নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পশ্চিম দাপুনিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম প্রদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, সহকারী কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব ও গৌরীপুর থানার পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: গফরগাঁওয়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার
ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসূফ খান পাঠান, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক মেয়র হাবিবুর রহমান, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র প্রমুখ।
ইত্তেফাক/নূহু
