বাড়ি ফিরতে চায় আশরাফুল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
পাবনার চাটমোহর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ১০/১১ বছরের একটি শিশুর সন্ধান পেয়েছে এলাকাবাসী। বর্তমানে সে চাটমোহর থানা হেফাজতে আছে। শিশুটি জানিয়েছে, তার নাম আশরাফুল, পিতার নাম আয়নাল, গ্রামের নাম কবিরপুর। তার পিতা আগে ইলেকট্রিকের কাজ করতো। এখন পঙ্গু। শিশুটি মুরালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীতে পড়তো। সে থানা বা জেলার নাম বলতে পারে না। শিশু আশরাফুল তার গ্রামের বাড়িতে ফিরে যেতে চায়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান মুন্সি জানান, তিনি চেষ্টা করছেন শিশুটির পূর্ণাঙ্গ ঠিকানা জানতে।