বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:০১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল জেলার রাঙ্গুনিয়া উপজেলায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শোভাযাত্রা। সকাল ১০টায় নগরীর নাসিমন ভবনে মহানগর বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা আরইউ চৌধুরী শাহীন, মাহবুবুর রহমান শামীম, আবুল হাশেম বক্কর, শাহ আলম, নবাব খান, এমআই চৌধুরী মামুন, হারুন জামান প্রমুখ। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, এনামুল হক এনাম, এটিএম মহিবুল্লাহ, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম হোসাইনী, অ্যাডভোকেট নূরুল ইসলাম, যুবদল সভাপতি চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন প্রমুখ। খুলনা গতকাল রবিবার বর্ণাঢ্য আয়োজনে খুলনায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে নগরীর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলীতে শোভাযাত্রা, কেডি ঘোষ রোডস্থ মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা এম নূরুল ইসলাম। বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসি’র নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্তজা, সৈয়দা নার্গিস আলী, শেখ মোশাররফ হোসেন, জলিল খান কালাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, মোল্লা আবুল কাশেম, ডা. গাজী আব্দুল হক, অধ্যাপক আমির আলী, অ্যাডভোকেট এসআর ফারুক, সম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আবু হোসেন বাবু, আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ। গাজীপুর গাজীপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে হাতি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানসহ জেলা নেতৃবৃন্দের ছবি ও বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে র্যালি পূর্ব সমাবেশে পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হাসানউদ্দিন সরকার। বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন জেলা বিএনপি নেতা ডাঃ মাজহারুল ইলম, আফজাল হোসেন কায়সার, ড. সিরাজুল হক মোল্লা, আলাউদ্দিন চৌধুরী, রুহুল আমিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সিলেট সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি এম এ হক। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, বিএনপি নেতা নাসিম হোসাইন, নোমান মাহমুদ, তারেক আহমদ চৌধুরী, আজমল বক্ত সাদেক, হুমায়ুন কবির শাহীন, আতিকুর রহমান সাবু, কামাল মিয়া, অ্যাডভোকেট ফয়জুর রহমান জাহেদ, গিয়াস উদ্দিন আহমদ, মকবুল হোসেন, সালেহ আহমদ খছরু, সফরাজ আহমদ চৌধুরী, আহাদুনুর তপন, নজিবুর রহমান নজিব, ডা. আশরাফ আলী, ডা. মো. নাজমুল ইসলাম, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ প্রমুখ। কুমিল্লা কুমিল্লায় জাতীয় পার্টির (এ) ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হাজী আমিনুর রশীদ ইয়াছিনসহ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে শহর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মিলনের নেতৃত্বে দলের ওই নেতা-কর্মীরা বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির জেলা নেতৃবৃন্দ তাদেরকে বরণ করে নেন। এর আগে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ ইয়াছিনের নেতৃত্বে নগরীর বিভিন্ন সড়কে আনন্দ র্যালি বের করা হয়। বরিশাল বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে গতকাল রবিবার সকালে সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি বলেন, গণআন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে বাধ্য করা হবে। মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক এবায়েদুল হক চাঁন, ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, প্যানেল মেয়র কেএম শহিদুল্লাহ সহিদ, সাবেক এমপি আবুল হোসেন খান, ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার জিয়া, মীর জাহিদুল কবির, যুবদল নেতা শাহেদ আকন সম্রাট, ছাত্রদল নেতা খন্দকার আবুল হাসান লিমন, মাসুদ হাসান মামুন প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন ও আয়েশা তৌহিদা লুনা প্রমুখ। মিছিলে হাতাহাতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার শোভাযাত্রায় সামনের জায়গা নিয়ে দুই ওয়ার্ডের নেতা-কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা শহরে বিএনপির ৪টি গ্রুপ ভিন্ন ভিন্ন আনন্দ মিছিল বের করে। মিছিলকারী গ্রুপদের মধ্যে লেঃ কর্নেল (অবঃ) কামরুজ্জামান গ্রুপ, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শামসুজ্জামান দুদু গ্রুপ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম গ্রুপ ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম গ্রুপ। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হবি জাহাঙ্গীর গ্রুপের আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন। নীলফামারী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, র্যালি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার, আলোচনা সভা ও কেককেটে উত্সবমুখর পরিবেশে দিনটি পালন করেন, বিএনপি’র নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক মহিলা সংসদ সদস্য বিলকিছ ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. আনিছুল আরেফিন চৌধুরী, সদস্য সচিব শামসুজ্জামান জামান প্রমুখ। ময়মনসিংহ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চুর নেতৃত্বে ভালুকা উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশে করে। জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন ও সম্পাদক ওয়াহাব আকন্দের নেতৃত্বে জেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শরীয়তপুর জেলা সদরের শিল্পকলা মাঠ থেকে র্যালির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ডা: কে,এ জলিল, যুগ্মসম্পাদক শাহ আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক টিআইএম মহিতুল গনি মিন্টু, দপ্তর সম্পাদক বাচ্চু সরদার প্রমুখ। মাদারীপুর নতুন শহরস্থ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক আবু মুন্সী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, বিএনপি নেতা অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু প্রমুখ। নওগাঁ বিএনপির দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শামসুজ্জোহা খান এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের তাজের মোড় শহীদ মিনার পাদদেশে এসে শেষ হয়। সাতক্ষীরা সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপ আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালি, ও রক্তদান কর্মসূচি। সকালে সাতক্ষীরার আমতলা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে এক রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেত হয়। এখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান। জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা, ছাইদুল হক ছাদু, অ্যাডভোকেট আলী ইমাম তপন, আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, কাজী শফিকুল রহমান লিটন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। মেহেরপুর মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান সাতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও জেলা বিজেপির সভাপতি শেখ সাঈদ আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পুলিশী বাধার মুখে পৌর টাউন হল প্রাঙ্গণে শেষ হয়। মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে গতকাল রবিবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক অনুষ্ঠানে কেক কাটেন মৌলভীবাজার পৌরসভার মেয়র বিএনপি নেতা ফয়জুল করিম ময়ূন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন বাদশাহ, ফয়সল আহমেদ, মৌলভীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান মিজান, কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, ছাত্রনেতা তপোধীর রায় বুরন, সোহেল খান প্রমুখ। গোপালগঞ্জ বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাটস্থ জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জুর বাসভবন ও জেলা বিএনপি কার্যালয়ে গতকাল রবিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক এমপি এমএইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছরারুল হক লিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বদরুল আলম নাসিম, বিএনপি নেতা সবেদ আলী ভুঁইয়া, কেন্দ্রীয় তারেক পরিষদের যোগাযোগ বিষয়ক সম্পাদক এম মনোয়ার হোসেন, ছাত্রদল নেতা রাশেদুজ্জামান পলাশসহ আরো অনেকে বক্তব্য রাখেন। কাউখালী (পিরোজপুর) বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল রবিবার সকালে বন্দরে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন শুক্কুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, বিএনপি নেতা মনিরুজ্জামান মিঞা, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, শহীদুল ইসলাম, বদরুদ্দোজা মিঞা, জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, রাজিউল করীম খসরু, লাভলু সিকদার, মো. ফারুক হোসেন হাওলাদার, ছাত্রদল নেতা লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক, সোহেল মাহমুদ, জাহিদুর রহমান ফিরোজ প্রমুখ। ভাণ্ডারিয়া (পিরোজপুর) বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভাণ্ডারিয়ায় শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বিএনপি নেতা মো. জালাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা ম. মহি উদ্দিন খান দিপু, সিকদার জাকির হোসেন বাচ্চু, খশরু সিকদার, ওয়াসীম মান্নান উত্পল, মাছুম জোমাদ্দার, যুবদলের আঃ মন্নান হাওলাদার, চঞ্চল হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের মো. রুহুল আমিন মুন্সী, মিলন জোমাদ্দার, ছাত্র দলের, মো. মারুফ তালুকদার, আরিফ হোসেন, বাপ্পী, মো. হাছান, মো. বাবু ও সোহেল প্রমুখ। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আঃ জলিল। অপর দিকে বিএনপি নেতা মো. আলমগীর হোসেনের নেতৃত্বে বাসস্টান্ডে অনুরূপ কর্মসূচি পালিত হয়। নেত্রকোনা পৌর বিএনপির সম্পাদক মজনু খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসিআই সল্টের এমডি সৈয়দ আলমগীর খসরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতিয়র রহমান, মোস্তফা খান, আবু বকর সিদ্দিক, মশিউর রহমান ভূঁইয়া লিটন, ফরিদ আহমেদ, সুনাম, মাজহারুল ইসলাম, রুমন পায়েল, আল আমীন, হুমায়ুন প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে গতকাল রবিবার বিকালে সদর থানা ও পৌর বিএনপি স্থানীয় পৌর পার্কে জনসভার আয়োজন করে। রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশীদ, বিশেষ অতিথি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোশাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জাল হোসেন তপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এমপি ও স্থানীয় নেতৃবৃন্দ। জামালপুর জামালপুর জেলা বিএনপি রবিবার দুপুরে শহরে বর্ণাঢ্য র্যালি বের করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে র্যালিটি সরকারি জাহেদা সফি মহিলা কলেজ গেট থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বকুলতলায় শেষ হয়। র্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান বিপ্লব, বিএনপি নেতা রহুল আমীন মিলন ও জেলা ছাত্রদলের আহবায়ক সজিব খান। এ ছাড়া ইসলামপুর পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীন সরকারের নেতৃত্বে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ্রের নেতৃতে বকশীগঞ্জে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ তালুকদার-এর নেতৃত্বে পৃথক পৃথক র্যালি বের হয়। বরগুনা (দক্ষিণ) জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভবনের সামনে সমাবেশ করে। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্ল¬া, সাধারণ সম্পাদক এস,এম নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা লেঃ কর্নেল (অবঃ) আব্দুল খালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, যুবদল সভাপতি তালিমুল ইসলাম পলাশ, ছাত্রদলের আহবায়ক কে,এম শফিকুজ্জামান মাহফুজ প্রমুখ।