ঘরে ফিরল বহিষ্কার হওয়া বিএনপির দুই নেতা

আপডেট : ১৬ মে ২০১৯, ১৭:১৫

বগুড়ায় দলীয় নির্দেশ অমান্যকারী বিএনপির দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, জেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। 

বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
 
দলীয় সূত্রে জানা গেছে, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মাফতুল আহমেদ খান রুবেলকে দল থেকে বহিস্কার করা হয়। আর মীর শাহে আলমকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ এনে বহিস্কার করা হয়েছিল। 

আরও পড়ুন: স্থানীয়দের দাবি পুরাতন ভেঙ্গে নতুন ভবন, প্রধান শিক্ষক চান খেলার মাঠে

মহাসচিবের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদনের প্রেক্ষিতে ওই দুই নেতার বহিস্কারদেশ প্রত্যাহার করা হয়েছে। 

ইত্তেফাক/অনি