ঝিনাইদহ জেলখানায় গত শনিবার রাতে আশরাফুল ইসলাম (২৭) নামে এক হাজতী মারা গেছেন। সে কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ ইকবাল হোসেন জানান, ২৯ আগস্ট আদালত একটি মামলায় তাকে জেলে পাঠায়। গত শুক্রবার সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে জেল অভ্যন্তরের হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। অবস্থার অবনতি হলে গত শনিবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হলে সে চিকিত্সাধীন অবস্থায় রাতেই মারা যায়। কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, তার বিরুদ্ধে সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।
