কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ে অধ্যক্ষের কক্ষে অতর্কিতভাবে প্রবেশ করে ভাংচুর করেছে কতিপয় ছাত্রলীগ সদস্য। বহিরাগত প্রবেশের অভিযোগ তুলে শনিবার ছাত্রলীগ সদস্যরা অধ্যক্ষের অনুপস্থিতিতে তার কক্ষে এ ঘটনা ঘটায়। জানা যায়, একাদশ শ্রেণীর কতিপয় ছাত্রলীগ সদস্য অতর্কিতভাবে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে চেয়ার ও টেবিলের গ্লাস ভাংচুর করে। এসময় কলেজ অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিঞা ও উপাধ্যক্ষ রাধাকান্ত মোহান্ত উপস্থিত ছিলেন না। তবে কলেজের সিনিয়র শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কলেজে উপস্থিত ছিলেন। এ ঘটনার পর কলেজ শিক্ষক ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক রফিকুর রহমান ধাওয়া করলে ভাংচুরকারী ছাত্রলীগ সদস্যরা কলেজ প্রাঙ্গণ ত্যাগ করে।
