উপজেলায় বিসিআইসি ডিলাররা গত ২ দিন থেকে ইউরিয়া সার উত্তোলন করছেন না। জানা গেছে, চলতি আমন মৌসুমে কৃষক ধান ক্ষেতে ইউরিয়া সার প্রয়োগে যখন ব্যস্ত সেই মুহূর্তে আমদানিকৃত ইউরিয়া সারগুলো জমাট বাঁধা হওয়ায় কৃষকের মাঝে হতাশা বিরাজ করছে। সরকার বস্তাপ্রতি ২শ’ টাকা ইউরিয়া সারের মূল্য কম করে ডিলারদের মাঝে তা চাপিয়ে দিয়েছেন বলে ডিলাররা অভিযোগ করেছে। উক্ত সারগুলো ডিলাররা উত্তোলন করে তা বিক্রি করতে হিমশিম খাচ্ছে। তাই গত ২ দিন থেকে এ উপজেলায় ১৬ জন সার ডিলাররা সার উত্তোলন করছে না। এব্যাপারে সার ডিলার সমিতির সভাপতি আঃ রশিদ সরকার ডাবলু জানান, আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। ভাল সার না দিলে আমরা সার উত্তোলন করব না। উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার জানান— এ উপজেলায় আরও ১ হাজার মেট্রিক টন সারের চাহিদা দেয়া হয়েছে। আশাকরি আমরা ভাল সার পাব।
