কামড় দিয়ে দাঁত রেখে গেল হাঙ্গর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২৩
হাঙ্গরের কামড় হয়তো অনেকেই খেয়েছে। ক্ষত সেরে গেলে ভুলেও যায় সবাই। কিন্তু এক হাঙ্গর এগার বছরের এক মেয়েকে কামড় দিয়ে স্মৃতিচিহ্নই রেখে দিল। ফ্লোরিডার ওই হাঙ্গরটি কেবল কামড়ই দেয়নি, একটি দাঁতও ওই স্থানে রেখে দিয়েছে! রিলে ব্রেহান নামের এই মেয়েটি একটি পার্কে গিয়ে হাঁটু পানিতে নেমেছিল। সে জানায়, কিছুক্ষণ পর হাঁটুতে ব্যথা মনে হলো। এরপর সে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সহায়তায় পার্কের জরুরি বিভাগে যায় এবং বিষয়টি জানায়। ব্যথা আস্তে আস্তে বাড়তে লাগলো। প্রত্যক্ষদর্শীরা জরুরি ভিত্তিতে তার পা তোয়ালে দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে যায়। পরে দেখা গেল তার পায়ে এবং গোড়ালিতে হাঙ্গরটি কামড় দিয়েছে। কামড় দিয়েই ক্ষান্ত হয়নি হাঙ্গরটি। একটি দাঁতও একটি ক্ষত স্থানে রেখে দিয়েছে! রিলে জানায়, এই ঘটনা হয়তো সারাজীবন তার স্মৃতিতে থাকবে। -ইউপিআই