কানাডার হান্টলে স্কলারশিপ পেলেন বাংলাদেশের ফাবিহা

আপডেট : ১৬ মে ২০১৯, ১৭:৫০

কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক হান্টলে শলার স্মৃতি বৃত্তি পেয়েছেন বাংলাদেশের মেয়ে ফাবিহা বুশরা। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতোকোত্তর পর্বে পড়াশোনা করছেন তিনি। 

​আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতি বিষয়ে সবচেয়ে ভাল গবেষণা পত্রের জন্য তিনি ২০১৯ সালের জন্য এই এওয়ার্ড লাভ করেন। এতে আরো বলা হয়, অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশক্রমে গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রতিবছর মেধাবী গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের মাঝে এই এওয়ার্ড প্রদান করে।

চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনাতি গ্রাম থেকে আসা ফাবিহা কার্লটন ইউনিভার্সিটিতে এ বছর অর্থনীতিতে এমএ ডিগ্রি সম্পন্ন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফাবিহা ২০১৯ সাল থেকে শুরু হওয়া অর্থনীতিতে পিএইচডি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হন।

অর্থনীতি বিষয়ে গবেষণার জন্য হান্টলে স্কলার স্মৃতি বৃত্তিটি প্রতি বছর দেয়া হয়। সাধারণত বছরে একজনকে এই বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। ২০১৯ সালের বৃত্তিটি পেয়েছেন ফাবিহা।

আরও পড়ুনঃ বাবার জন্য ইরফান সাজ্জাদের দুই বিয়ে!

২০১৫ সালে কার্লটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হান্টলে স্কলারের স্মৃতি রক্ষার্থে চালু হয় হান্টলে স্কলার স্মৃতি বৃত্তি। সে বছর থেকে এটি নিয়মিত দেয়া হচ্ছে। এবারই প্রথম কোন বাংলাদেশি এই বৃত্তির জন্য নির্বাচিত হলেন।

ইত্তেফাক/টিএস