ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী সম্মিলিত পরিষদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানে পরিষদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন প্রার্থীরা। আওয়ামী লীগ-বামদল এবং বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের বাইরে নির্বাচনে তৃতীয় প্যানেল ঘোষণা করেছে এ পরিষদ। মতবিনিময় সভায় ডা. সাখাওয়াত ইসলাম ভূঞার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মাসুদ মান্নান, ব্যাংকার এ.কে.এম.নূরুল আলম নান্টু, ড. মোঃ মিজানুর রহমান প্রমুখ।
