পুলিশের নানা কাজে ব্যস্ত থাকতে হয়। কিন্তু রাশিয়ার পুলিশ গত কয়েকদিন ধরে ব্যস্ত হারিয়ে যাওয়া পথভ্রষ্ট এক কুমির খুঁজতে। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে তারা! অবশেষে খোঁজা বন্ধ ঘোষণা করেছে পুলিশ। রাশিয়ার উরাল অঞ্চলের ইয়েকাতারিনবাগের পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি তাদের জানায়, তার পোষা একটি কুমির হারিয়ে গেছে। তবে কিভাবে হারালো এই বিষয়ে তিনি কিছু জানাননি। এরপর থেকে ওই এলাকার প্রত্যেকটি স্থানেই খোঁজা হয়েছে। এমনকি নদীর তীরের ঘাসের ভেতরেও তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি। গত এক সপ্তাহে কেউই এর সন্ধান দিতে পারেনি। কিন্তু আর কতদিন! পুলিশের এক প্রতিনিধি জানান, পুলিশকে অনেক কাজ করতে হয়। এক কুমির খোঁজা নিয়ে ব্যস্ত থাকলে অন্য কাজ করবে কোনো সময়! তিনি জানান, তারপরও কোনো ধরনের ক্লু পাওয়া গেলে পুনরায় সন্ধানে বের হবে পুলিশ। -ইউপিআই
