প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩৩
গত ২৫ আগষ্ট দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘মির্জাপুরে সরকারি গাছ চুরি চলছেই’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন উপজেলার বংশীনগর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। গতকাল রবিবার পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, ‘প্রতিবেদনটিতে জনৈক মশিউর রহমান মহিদ আমাকে, আমার ভাই নাতু এবং অন্যদের বিরুদ্ধে গাছ চুরির যে অভিযোগ করেছেন তা সর্বৈব মিথ্যা ও প্রতিহিংসাপ্রসূত। আমার ও আমার পরিবারের কারো গাছ চুরির কোন সংঘবদ্ধ দলের সঙ্গে সংশ্লিষ্টতা কখনোই ছিল না এবং বর্তমানেও নেই।’