মো. শাহে আলম ভুঁইয়া
কাল্বর বরিশাল অঞ্চলের পরিচালক মো. রসেদুজ্জামান ঝিলামের বাবা বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের বাসিন্দা মো. শাহে আলম ভুঁইয়া (৭৫) গত শনিবার রাতে বরিশালের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ আব্দুল লতিফ
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের ছোট ধর্মপুর গ্রামের মোহাম্মদ আব্দুল লতিফ (৮০) রবিবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মো. জয়নাল মোড়ল
বাগেরহাট জেলার মংলা পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মো. জয়নাল মোড়ল গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার এমপি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
