রেসিপি

সবজির ৪ পদ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ১৭:০৩
প্রতিদিনের খাদ্যতালিকায় থাকতে পারে সব ধরনের সবজিই। তবে একসঙ্গে তো অনেক সবজি খাওয়া সব সময় সম্ভব নয়, তাই একেক দিন একেক ধরনের সবজি রাখলে উপকারও পাবেন, আবার খেতেও একঘেয়ে লাগবে না। ভিন্ন স্বাদের সবজির রেসিপি দিয়েছে রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা আর ছবি তুলেছেন দীপঙ্কর দীপু খা ট্টা মি ঠা আ লু উপকরণ :আলু সিদ্ধ করে ছিলে টুকরো করা ৫০০ গ্রাম, তেঁতুল গোলানো ২ চা চামচ, গুড় ২ চা চামচ, পেঁয়াজ কুচি ২টি (মাঝারি), তেল ২ টেবিল চামচ, আস্ত জিরা আধা চা চামচ, শুকনো লাল মরিচ ৩-৪টি, আদা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, বিটলবণ ১/৪ চা চামচ, ধনে পাতা কুচি ৩ টেবিল চামচ। প্রণালি :প্যানে তেল গরম করে তাতে জিরা ও শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজুন। এবার আদা বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া দিয়ে ভুনতে থাকুন। একটু পানি দিন, তেঁতুল দিন। কিছুক্ষণ ভুনে আলু দিয়ে ৫ মিনিট ভুনুন। গুড় দিন ও ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলুন। === লা উ কো প্তা উপকরণ :গ্রেট করা লাউ ২ কাপ, বেসন বা ময়দা ৪ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ, গরম মসলার গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, লবণ পরিমাণমতো, ভাজার জন্য তেল পরিমাণমতো। কোপ্তার জন্য গ্রেভি টমেটো কুচি ২টি, পেঁয়াজ কুচি মাঝারি ১টি, আদা কুচি আধা চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাজু বাদাম ভাঙা ২ টেবিল চামচ, জিরা আস্ত ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ, গরম মসলার গুঁড়া ১/৪ চামচ, পানি ১ কাপ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো। প্রণালি :লাউ গ্রেড করে লাউয়ের পানি চিপে বের করে ফেলুন। লাউয়ের জুসটা আলাদা করে রাখুন। কোপ্তা বানানোর জন্য সব উপকরণ একসাথে মিশিয়ে গোল গোল বল আকারে বানিয়ে ডুবো তেলে গোল্ডেন কালার করে ভেজে তুলুন। কোপ্তার গ্রেভির জন্য যে উপকরণগুলো আছে তার থেকে আস্ত জিরা, লবণ ও তেল বাদে বাকি সব উপকরণগুলো এক সাথে ব্লেন্ড করুন। এবার প্যানে তেল দিন তাতে আস্ত জিরা দিয়ে ভেজে এরপর ব্লেন্ড করা উপকরণগুলো দিয়ে ভুনতে থাকুন। এবার লাউয়ের জুস ও পানি দিয়ে ১০-১২ মিনিট কষিয়ে ফ্রাই লাউ কোফতাগুলো ছেড়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে ফেলুন। ধনে পাতা কুচি দিন। এবার গরম গরম রুট বা ভাতের সাথে খান। == মি ষ্টি কু ম ড়া দি য়ে না র কে ল উপকরণ :মিষ্টি কুমড়া মাঝারি টুকরো করা ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ৩টি, তেল ৪ টেবিল চামচ, ছেঁচা রসুন ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৩টি, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ১ পিস, নারকেল কোঁড়ানো ১/৪ কাপ, টমেটো কুচি ৩টি। প্রণালি :প্যানে তেল দিয়ে ছেঁচা রসুন দিয়ে দিন। এরপর পেঁয়াজ কুচি দিন। মিষ্টি কুমড়া দিয়ে দারুচিনি, গোলমরিচ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে নেড়ে টমেটো কুচি ও নারকেল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পানি দিয়ে দিন। ২৫ মিনিট রান্না অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন। ভাজা ভাজা করে নামিয়ে পরিবেশন করুন। == ক র লা ভু না উপকরণ :করলা ৩টি, শুকনা মরিচ ৪টি, ধনে আস্ত ১ টেবিল চামচ, জিরা ১ চা চামচ, সাদা তিল ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, পেঁয়াচ কুচি ২টি (মাঝারি), রসুন বাটা ২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, টমেটো পিউরি ১/৪ কাপ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, লবণ পরিমাণমতো। প্রণালি :করলা দুই ফালি করে বিচি ফেলে, ছোট টুকরো করে লবণ দিয়ে ১৫ মিনিট রেখে দিন। এর পর ভালো করে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। শুকনো মরিচ, ধনে, জিরা, তিল ঢেলে রং করুন। ভাজা হলে বেঁটে নিন। ফ্রাই প্যানে তেল দিয়ে করলাগুলো ৫-৬ মিনিট ভেজে নিন হালকা রং করে। এবার পেঁয়াজ কুচি দিয়ে আবার ২-৩ মিনিট ভাজুন। এবার আদা, রসুন পেস্ট ও টমেটো পিউরি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। এবার বাটা মসলাগুলো দিয়ে আধা কাপ পানি দিয়ে রান্না করুন, সিদ্ধ না হওয়া পর্যন্ত। এবার পরিবেশন করুন।