জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বাংলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ১৭:২৯
প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা, জে.এস.সি. পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথমপত্রের ‘নদীর স্বপ্ন’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো। প্রশ্নগুলোর ধারা অনুসারে প্রস্তুতি নিলে আশা করি জে.এস.সি.পরীক্ষায় অনেক অনেক ভালো করবে। ০১.বুদ্ধদেব বসু স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কোন প্রতিষ্ঠান থেকে? ক.রাজশাহী বিশ্ববিদ্যালয় খ.ঢাকা বিশ্ববিদ্যালয় গ.চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ.কলকাতা বিশ্ববিদ্যালয় ০২.বুদ্ধদেব বসু ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী? ক.সবুজপত্র খ.শিখা গ.প্রগতি ঘ.কবিতা ০৩.মাসিক প্রগতি প্রকাশের সময়কাল- ক.১৯২৫-১৯২৭ খ.১৯২৭-১৯২৯ গ.১৯২৯-১৯৩১ ঘ.১৯৩১-১৯৩৩ ০৪.বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কী? ক.কল্লোল খ.কবিতা গ.নবযুগ ঘ.ধূমকেতু ০৫.বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন- i. কবিতা, ছড়া, ছোটগল্প সম্পাদনা করে ii. ভ্রমণকাহিনী, অনুবাদ, সম্পাদনা করে iii. গান রচনা ও সুরারোপ করে নিচের কোনটি সঠিক? ক i ও ii খ iiগ i ও ii ঘ i, ii ও iii ০৬.বুদ্ধদেব বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ক.১৯০৮ খ্রিস্টাব্দে খ.১৯২৭ খ্রিস্টাব্দে গ.১৯৩০ খ্রিস্টাব্দে ঘ.১৯৭৪ খ্রিস্টাব্দে ০৭.বুদ্ধদেব বসু কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ক.১৯২৯ খ্রিস্টাব্দে খ.১৯৬৮ খ্রিস্টাব্দে গ.১৯৭২ খ্রিস্টাব্দে ঘ.১৯৭৪ খ্রিস্টাব্দে ০৮.কোথায় চলেছো? এদিকে এসো না! দুটো কথা শোনো দিকি, চরণটিতে প্রকাশ পেয়েছে- ক.আদেশ খ.নির্দেশ গ.অনুরোধ ঘ.অনুনয় ০৯. কোথায় চলেছো? এদিকে এসোনা-কাকে ডাকা হচ্ছে এখানে? ক.মাঝিকে খ.নগেণকে গ.সুখী মানুষকে ঘ.উপেনকে ১০.কানাই নিজেকে ও ছোকানুকে নৌকায় তুলে নেওয়ার জন্যে মাঝিকে মোট কয় আনি দিতে চেয়েছিল? ক.দুই খ.চার গ.পাঁচ ঘ.ছয় ১১. ছোকানুর কাছে কয় আনি ছিল? ক.দুই খ.চার গ.পাঁচ ঘ.তিন ১২. ছোকানুর কাছে দুটো আনি আছে তোমায় দিচ্ছি তাও- পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে- ক.মাঝিকে ন্যায্য ভাড়া প্রদান খ.মাঝিকে অতিরিক্ত ভাড়া প্রদান গ.নৌভ্রমণের তীব্র আকাঙ্ক্ষা ঘ ছোকানুর ভাড়া প্রদান ১৩.‘নদীর স্বপ্ন’ কবিতাটিতে নৌকা ভ্রমণের চিত্রগুলো কেমন ছিল? ক.নদী দেখার অভিজ্ঞতার বর্ণনা খ. নৌকায় ঘুরে বেড়ানোর স্মৃতিচারণ গ. নৌকা ভ্রমণের কল্পনার চিত্র ঘ.নদী দেখার স্মৃতির বর্ণনা ১৪. ছোকানু ও কানাই মাঝির সাথে কোথায় কোথায় বেড়াতে যেতে চায়? ক.পদ্মা, যমুনা, শোন খ. মেঘনা, যমুনা, শোন গ.যমুনা, তিস্তা, শোন ঘ.পদ্মা, মেঘনা, শোন ১৫.কী দেখে কানাইয়ের চোখ ঝলসে উঠে? ক.নীল আকাশ খ.উড়ন্ত পাখি গ.রান্নার কারসাজি ঘ.রূপালি ইলিশ উত্তরমালা:১. খ, ২.গ, ৩.খ, ৪.খ, ৫.ক, ৬.ক, ৭.ঘ, ৮.ঘ, ৯.ক, ১০.ঘ, ১১.ক, ১২.গ, ১৩.গ, ১৪.ঘ, ১৫.ঘ