গতকালের পর
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৫, ৬, ৭ এবং ৮ ক্রমিক প্রশ্নের উত্তর দাও:
বেশ তো ! খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই - কেমন? এই দেখুন এক শিশি জল-আহা ব্যস্ত হবেন না। দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা - এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। আর এই জলটার কী দুর্গন্ধ দেখুন। পচা পুকুরের জল - ছেঁকে নিয়েছি, তবু গন্ধ।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১x৫ = ৫
i. খালি চোখে খাবার জলকে কী রকম মনে হয়?
ক. পরিষ্কার খ. পোকাহীন
গ. স্বাস্থ্যকর ঘ. গন্ধহীন
ii. অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বস্তুকে কী রকম দেখায়?
ক. সুন্দর খ. বড় গ. ক্ষুদ্র ঘ. কালো
iii. খাবার জলের কোন বৈশিষ্ট থাকতে হবে?
ক. রোগের বীজ থাকতে হবে
খ. সুগন্ধ থাকতে হবে
গ. জীবাণুমুক্ত থাকতে হবে
ঘ. স্বচ্ছ হতে হবে
iv. পথিক প্রথম কার কাছে জল চায়?
ক. বালকের খ. ঝুড়িওয়ালার
গ. মামার ঘ. কৃষকের
v. বৃদ্ধের মতে আদত জলের জায়গা কোথায়?
ক. পুবগাঁও খ. কলিপুর গ. ঘুমড়ি ঘ. পুরবি
৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. জলতাঙ্ক কী? খ. অণুবীক্ষণ যন্ত্র কী?
গ. জল কোন প্রক্রিয়ায় তৈরি?
ঘ. ট্যাপা কী এনে দিলো?
ঙ. ‘জল পাই’ এবং ‘জলপাই’ এর মধ্যে পার্থক্য কী?
৭। উল্লিখিত অনুচ্ছেদের মূলভাব লেখো: ৫
৮। নিচের শব্দগুলো অর্থ লেখো:
গেরস্থ, রুক্ষমূর্তি, আচ্ছাদন, শাখা, গবেষণা।
৯। নিচের শব্দগুলো কোনটি কোন পদ তা লেখো: ১x৫ = ৫
প্রথম, জল, পথিক, দেখা, বিশ্বাস
১০। যথাস্থানে বিরামচিহ্ন বসাও:
জল আর জলপাই কি এক হলো আলু আর আলুবোখরা কি সমান মাছও যা মাছরাঙাও তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন
১১। এক কথায় প্রকাশ করো: ৫
যে জলে স্বাদ নেই —
স্বাস্থ্যের জন্য যা ভালো —
যার গন্ধ খারাপ —
যা বিশ্বাস করা যায় না —
পথ দিয়ে যাওয়া আসা করে যে —
১২। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: ৫
আকাঙ্ক্ষা, ফুল, সূর্য, নদী, তফাত্
১৩। নিচের কবিতাংশটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও: ১০
মোরা তারই লাল নীল সাদা হাসি
রূপকথা নীল আকাশের বাঁশি -
ধরার বুকের স্নেহ-কণাগুলি
ঘাস হয়ে ফুটে ওঠে।
শুনি আর দুলি শান্ত বাতাসে
যখন তারারা ফোটে।
ক. কবিতার চরণগুলো সাজিয়ে লেখো।
খ. কবিতাংশটুকু কোন কবিতার অংশ?
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ১. হাওয়ায় মাথা দোলায় কে?
২.ঘাসফুল কী কী অনুরোধ করেছে?
১৪। তোমার ছোট ভাইয়ের জন্মদিনে তোমার বন্ধুকে দাওয়াত দিয়ে একটি পত্র লেখো।
অথবা, তৃতীয় ঘণ্টার পর ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখো।
১৫। মনে করো তুমি তোমার এলাকার একটি শরীরচর্চা ক্লাবের সদস্য হতে চাও। এজন্য নিচের নিবন্ধন ফরমটি পূরণ করো।
মহানগর শরীরচর্চা ক্লাব
সদস্য ফরম
নাম:
পিতার নাম:
মাতার নাম:
লিঙ্গ: ছেলে মেয়ে
উচ্চতা:
ওজন:
রক্তের গ্রুপ:
যোগাযোগের ঠিকানা:
মোবাইল/টেলিফোন:
আবেদনকারীর স্বাক্ষর——
অভিভাবকের স্বাক্ষর——
পরিচালকের স্বাক্ষর——
১৬। প্রদত্ত সংকেত অনুসারে যে কোন একটি বিষয়ে রচনা লেখো।
ক. আমার দেশ [ সূচনা, অবস্থান ও আয়তন, জনসংখ্যা, ভাষা, ভূপ্রকৃতি, অর্থনৈতিক অবস্থা, উপসংহার]
খ. একুশে ফেব্রুয়ারি [ সূচনা, ঐতিহাসিক পটভূমি, শহিদ মিনার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশে ফেব্রুয়ারির চেতনা, উপসংহার]
গ. আমার মা [সূচনা, শৈশবস্মৃতি, মায়ের সহযোগিতা,
শ্রেষ্ঠ মানুষ, প্রথম শিক্ষক, উপসংহার ]
ঘ. সততা [ সূচনা, সততার স্বরূপ, কর্তব্য, সততার উদাহরণ, উপকারিতা, উপসংহার]
্বআরও থাকছে.....
সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইংরেজিতে পাঠ্য বই বহির্ভূত ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন সংযোজিত হয়েছে। সর্বশেষ মান বণ্টনের আলোকে আগামীকাল তোমাদের জন্য থাকছে পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ ও প্রশ্ন । মনোযোগ দিয়ে দেখে নেবে এটি কোন সমস্যা হলে পরের দিন উত্তরটি মিলিয়ে নেবে- তৈরি করবেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ইংরেজি বিভাগের
প্রভাষক মো. জসিম উদ্দীন বিশ্বাস
