আইসিটি মন্ত্রণালয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:১০
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি বলেছেন, ‘তথ্যপ্রযুক্তির সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে দক্ষ মানবসম্পদ সৃষ্টির বিকল্প নেই। আইটি শিক্ষা সম্পন্ন প্রশিক্ষিত জনশক্তি একদিকে দেশের জন্য কাজ করবে, অন্যদিকে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশ থেকে অর্থ উপার্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে।’ রাজধানীর বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) অডিটোরিয়ামে ‘Leveraging ICT for Growth, Employment and Governance’, ‘Support to Development of Kaliakoir Hi-Tech Park’ ও ‘Capacity Building on ITEE Mannagement’ শীর্ষক প্রকল্পসমূহ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, আইটি ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, আইসিটি মন্ত্রণালয় ও বিসিসি’র কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।