ডি-লিংক পকেট ক্লাউড রাউটার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৫
স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাজারে এনেছে ডি-লিংক ব্র্যান্ডের ডিআইআর-৫০৬এল মডেলের থ্রিজি পকেট ক্লাউড রাউটার। এতে রয়েছে ১০/১০০ ইথারনেট পোর্ট, যা ওয়াই-ফাই হটস্পট কিংবা ডাব্লিউ ল্যান সংযোগের ক্ষেত্রে অটো-সুইট ল্যান পোর্ট হিসেবে কাজ করে। রাউটারটি সর্বশেষ শেয়ারপয়েন্ট প্রযুক্তি সমর্থন করে। এসপিআই ফায়ারওয়াল সমর্থিত এই রাউটারে রয়েছে ১৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যায়। ফোন :০১৮৪১৫৬৬৫০৪, ০১৭১১৫৬৬৫০৪।