এলজি ২৯” এলইডি মনিটর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৫
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এলজি’র ২৯ইএ৯৩ মডেলের আইপিএস ডিসপ্লে প্রযুক্তির ২৯” পর্দার এলইডি মনিটর। এটি বিশ্বের প্রথম ২১:৯ আল্ট্রা-ওয়াইডস্ক্রিন মনিটর। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারদের জন্য আদর্শ এই মনিটরের পর্দাকে ৪ ভাগে বিভক্ত করে প্রতিটি পর্দায় ভিন্ন ভিন্ন কনটেন্ট প্রদর্শন করা যায় ও একসাথে দুইটি এক্সটার্নাল ডিভাইসকে সংযুক্ত করা যায়। রয়েছে মোবাইল হাই-ডেফিনেশন লিংক সংযোগ, ২৫৬০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন, ৫ মিলি সেকেন্ড রেসপন্স টাইম, ডিভিআই-ডি পোর্ট, ২টি এইচডিএমআই পোর্ট, ৩টি ইউএসবি ৩.০ পোর্ট, ডিসপ্লে পোর্ট, ৭ ওয়াটের স্টেরিও স্পিকার প্রভৃতি। মূল্য ৬০,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯২২, ৯১৮৩২৯১।