গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৬
গোটা গিনেজের পাতায় নানা ধরনের সামগ্রী জড়ো করে চিত্রকর্ম তৈরি বা মোজাইকের অসংখ্য রেকর্ড রয়েছে। আর এ ধরনেরই আরেকটি রেকর্ড হলো নানা রঙের প্লাস্টিকের বোতল কাজে লাগিয়ে সবচেয়ে বড় মোজাইক তৈরির রেকর্ডটি। কিছুদিন আগে জাপানের হিরোশিমাতে হিরোশিমা মেরিনা হপ ডি সেকাইকিরোকু চ্যালেঞ্জ প্রজেক্টের একটি আয়োজনের অংশ হিসেবে সবমিলিয়ে ১২,১০০ প্লাস্টিকের বোতল ব্যবহার করে তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে বড় এই বোতল মোজাইকটি। আর ৫৪.৯৪ বর্গমিটার আয়তনের এই প্লাস্টিক বোতল মোজাইকটি তৈরিতে অংশ নেন সবমিলিয়ে ৫০০ জন স্বেচ্ছাসেবী।