ঢাকা-চট্টগ্রাম ফোর লাইন লেন দ্রুত চালু করা হোক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি খুবই ব্যস্ত—রাতদিন ২৪ ঘণ্টা হাজার হাজার যানবাহন চলাচল করে। প্রায়ই সড়কটি জ্যামে পড়ে। কিন্তু ফোর লেন লাইন চালু হওয়ার পর কিছু হলেও জ্যাম কম হবে। আনুমানিক ৪০% লাইন চালু হয়েছে। তাই যত দ্রুত সম্ভব সড়কটি (ফোর লেন লাইন) শেষ করার জন্য অনুরোধ করছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে অনেক লোক হতাহত হয়েছে এবং সড়কটি জ্যামে পড়ে আছে ঘণ্টার পর ঘণ্টা। সড়কটির দুই পাশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। সড়কটির বাকি ৭০% (ফোর লেন লাইন) চালু হলে দূর্ঘটনা, প্রাণহানি, জ্যাম অনেকটাই কমে যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছি। ছালেহ আহমেদ, জুনিয়র ইঞ্জিনিয়ার, কুমিল্লা পবিস-২, উত্তর রামপুর, বিশ্বরোড, কুমিল্লা