হিজলায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার হিজলা উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতির পদ নিয়ে দুই পক্ষের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার হিজলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হিজলা থানার ওসি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।