গোপালগঞ্জ খাটরা সার্বজনীন কালিবাড়ীতে রবিবার থেকে ৭ দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু ও মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর। নামযজ্ঞ পরিচালনা পর্ষদের আহবায়ক সন্তোষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ডা. অরুন কান্তি বিশ্বাস, শেখ মোহাম্মদ ইউসুফ আলী, কবি রবীন্দ নাথ অধিকারীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
