সুন্দরগঞ্জে জমাট সার নিয়ে বিপাকে ডিলাররা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৫
উপজেলায় জমাট বাঁধা ইউরিয়া সার নিয়ে ডিলাররা বিপাকে পড়েছে। জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কৃষকের মাঝে সারের চাহিদা বেড়ে যাওয়ায় সরকার কৃষকের সুবিধার্থে প্রতি বস্তা সার ১ হাজার টাকা থেকে ২শ টাকা কমিয়ে ৮শ টাকা নির্ধারণ করে। ডিলাররা জমাট বাঁধা সার উত্তোলন করে তা কৃষকের মাঝে বিক্রি করতে গেলে কৃষকরা কিনতে অনীহা প্রকাশ করছে। সারের গুণগতমান সঠিক থাকলেও তা জমাট বাঁধায় ডিলার ও খুচরা বিক্রেতারা বিক্রি করতে হিমশিম খাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার জানান, সার উত্তোলনের জন্য টিটি করার পর বাফার স্টকে পৌঁছামাত্রই কুলি-কামলা জমাট বাঁধা সার তড়িঘড়ি ট্রাকে লোড দিয়ে দেয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ ব্যাপারে আমার করণীয় কিছুই নেই। তবে গতকাল শনিবার ডিলাররা জেলা প্রশাসক মহোদয় বরাবর স্মারকলিপি দিয়েছে।