ছাতকে একটি হাওরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে ৪৪০ ভোল্ট লাইনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা চোরের মৃত্যু হয়েছে। রবিবার রাতে নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর গ্রামের হাওরে পিডিবি’র ট্রান্সমিটারে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে খবর পেয়ে থানা এসআই শফিউর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। স্থানীয়রা জানায়, একটি সংঘবদ্ধ ট্রান্সমিটার চোরচক্র লক্ষ্মীবাউরসহ বিভিন্ন এলাকায় ট্রান্সমিটার চুরিতে লিপ্ত রয়েছে। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে চোরেরা ট্রান্সমিটার নামিয়ে ভেতর থেকে কয়েল নিয়ে যায়। রবিবার রাতে সিমেন্টের পিলারে পাশাপাশি থাকা দুটি ট্রান্সমিটারে চোরচক্রের টেকনিশিয়ান উঠে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে। ভুলবশত অপর একটি সংযোগ বিচ্ছিন্ন না করায় তাতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ট্রান্সমিটারের উপরই তার মৃত্যু হয়।
