খাদ্য ও কাজের দাবি

ডিমলায় ইউএনও অফিস ঘেরাও

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩০
ডিমলায় রবিবার সহস্রাধিক শ্রমিকরা খাদ্য চাই বলে শ্লোগান দিয়ে ইউএনও অফিস ঘেরাও করে। তারা বলেন, প্রতিটি নাগরিকের বেঁচে থাকার অধিকার রয়েছে। তিস্তার ভয়াল গ্রাসে তাদের হাজার হাজার হেক্টর জমি বিলীন হওয়ায় তারা বর্তমানে তিস্তার বাঁধে বসবাস করছে। উপজেলা ৬টি ইউনিয়নের ২০ হাজার পরিবার দীর্ঘদিন থেকে ভাদ্র-আশ্বিন মাসে তিস্তা নদীতে নুড়ি পাথর কুড়িয়ে জীবিকা নির্বাহ করে। এলাকায় কোন কাজ না থাকায় ও প্রশাসন তিস্তা নদীতে পাথর কুড়ানো বন্ধ করে দেয়ায় হাজার হাজার পরিবার বর্তমানে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। পাথর শ্রমিকরা অবিলম্বে পাথর উত্তোলনের সরকারিভাবে অনুমতির দাবি জানান। উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার বলেন, তিস্তা নদীতে পাথর কুড়াতে না পেরে হাজার হাজার শ্রমিক বেকার হয়েছে। বছরের এ সময় শ্রমিকদের কাজ না থাকায় তাদেরকে চরম বিপাকে পড়তে হচ্ছে।