মাদারীপুরে বালাম বই ও ফরমের অভাব

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩১
জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে বালাম বই ও সূচিবইসহ বিভিন্ন প্রকার ফর্মের তীব্র অভাব দেখা দিয়েছে। ফলে জমি-জমা সংক্রান্ত রেজিস্ট্রি ও সংশ্লিষ্ট বিভাগীয় কাজ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট ও দলিল লেখক সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার কালকিনি, রাজৈর, সদর ও শিবচর সাব-রেজিস্ট্রি অফিসে বর্তমানে বালাম বই, সূচিবই, ৫২ ধারার রশিদের অভাব রয়েছে। এছাড়া পত্রজারি বই, হাজিরা খাতা, মজুদ রেজিস্ট্রার, বিবিধ রশিদ, পত্রপ্রাপ্তি বই, তালাশ রশিদেরও অভাব রয়েছে। বিভিন্ন ফর্মের অভাবে সাব-রেজিস্ট্রি অফিসে আগত জমিদাতা ও জমি গ্রহিতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।