পাবনায় গণপিটুনিতে দু’দিনে দু’জন নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩১
উপজেলার হাদল ইউনিয়নের হাদল সিনিয়র মাদ্রাসা মাঠে গতকাল সোমবার এক সন্ত্রাসী চাঁদাবাজ গণপিটুনিতে নিহত হয়েছে। নিহত কাজেম (২৫) চাটমোহর উপজেলার দুবলাপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। এ নিয়ে পরপর দু’দিনে একইস্থানে ২ জনকে সন্ত্রাসী হিসাবে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। গত রবিবার হাদল গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আজিজ (২৩) একইভাবে একইস্থানে পিটুনিতে নিহত হয়। এলাকাবাসী ও থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান- নিহত কাজেম ধানুয়াঘাটা বাজারে চাঁদাবাজী করার সময় জনতা তাকে ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। নিহত কাজেম আলী সর্বহারা গ্রুপের সক্রিয় সদস্য বলে ফরিদপুর ও চাটমোহর থানা থেকে জানা যায়। একমাসে আগে ৩ আগস্ট হাদল গ্রামে ডাকাত সন্দেহে ৩জনকে পিটুনিতে হত্যা করা হয়। এর আগেও একই গ্রামে ২ জনকে পিটুনিতে হত্যা করা হয়েছিল।