সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩১
কাজীপুরে কৃতী ছাত্র ছাত্রীদেরকে বৃত্তি প্রদান কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গতকাল সোমবার কাজীপুর উপজেলায় এ্যাডভোকেট শফিকুল আলম বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ করেন শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোঃ এনামুল হক। উক্ত অনুষ্ঠানে মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক। মহেশপুরে ছাত্রলীগের নবীন বরণ ও সম্মেলন নিজস্ব সংবাদদাতা মহেশপুর (ঝিনাইদহ) \ গতকাল সোমবার মহেশপুর সরকারি ডিগী কলেজের ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ ও সম্মেলন উপলক্ষে এক মিছিল অনুষ্ঠিত হয়। মহেশপুর সরকারি ডিগ্রী কলেজ শাখার যুগ্ম আহবায়ক আমিনুর রহমানের সভাপতিত্বে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন যুগ্ম আহবায়ক মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সদস্য রুবেল খান, সাজ্জাদ হোসেন, সুমন কুমার হালদার, তরিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, আজানুর রহমান, তাইজুল ইসালাম, তানজীর আহম্মেদ প্রমুখ। মেহেরপুরে কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদ মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ইমতিয়াজ আহমেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা একতা ক্লাব। গতকাল সোমবার মণ্ডলপাড়ায় মুক্তিযোদ্ধা একতা ক্লাবের উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন পালিত হয়। এসময় মানববন্ধনে মুক্তিযোদ্ধা একতা ক্লাবের সদস্য ও ৬নং ওয়ার্ডবাসীসহ পৌর কাউন্সিলররা অংশগ্রহণ করে। মাগুরায় বাস চাপায় স্কুলছাত্র নিহত মাগুরা প্রতিনিধি \ মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা মহাসড়কের মাগুরা শহরের ভায়নার মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র হচ্ছে আব্দুর রহমান ফাইম (৮)। তার বাড়ি পৌর এলাকার দড়িমাগুরা দোয়ারপার গ্রামে। সে শহরের শুভেচ্ছা প্রিপারেটরী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। প্রতিবাদে এলাকাবাসী ঘাতক বাসটিকে ভাংচুর করে। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক ১ ঘন্টা বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাসিরনগরে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান সুখন নাসিরনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত্ ও মতবিনিময় করেন। গতকাল সোমবার প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। শ্রীপুরে উপজেলা পরিষদে যুগ্ম সচিবের মতবিনিমিয় শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ স্থানীয় সরকারকে আরও গতিশীল ও কার্যকরী করার লক্ষ্যে গতকাল সোমবার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ আকরাম-আল-হোসেন উপজেলা পরিষদের সকল সদস্য ও সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা চেয়ারম্যান মো. মাহমুদুল গনি শাহীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ আকরাম-আল-হোসেন। মোবারকগঞ্জ চিনিকলে আখ রোপণ মৌসুম উদ্বোধন কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ২০১৩-১৪ রোপণ মৌসুমের শুভ উদ্ভোধন করেন ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য আব্দুল মানান্ন। এ সময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের এমডি দেলেওয়ার হোসেন, মহা-ব্যবস্থাপক কৃষি মোশারফ হোসেন কৃষি মোশরফ হোসেন, মোচিকের সিবিএ সভাপতি ও সম্পাদক আখচাষী কল্যান সমিতির নেতৃবৃন্দ ও আখচাষী বৃন্দ উপস্থিত ছিলেন। কলমাকান্দায় ছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কলমাকান্দা নেত্রকোনা সংবাদদাতা \ জেলার কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে গত রবিবার স্কুলছাত্র বিশালে এর হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রবীর কুমার সরকার, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন মহসিন, জুবেদ আলী, ইন্দ্রজিত সাহা, অঞ্জন সরকার বাবন প্রমুখ। সুনামগঞ্জে স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জ সরকারি কলেজের তত্কালীন ছাত্র, মুক্তিযুদ্ধে শহীদ ‘গিয়াস তালেব জগেজ্যাতি আলী আজগর’ স্মৃতি পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনার পাশাপাশি জেলার এক বয়োজ্যেষ্ট দুস্থ মুক্তিযোদ্ধা সুলতান মিয়া (১০০) কে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গণি উসমানীর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। হোসেনপুরে নম্বরবিহীন মোটর সাইকেলের ছড়াছড়ি হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা \ হোসেনপুর উপজেলায় রেজিষ্ট্রেশন বিহীন সাইকেল অবাধে বিচরণ করছে। জানা যায়, ড্রাইভিং লাইন্সেস ও রেজিষ্ট্রেশন না করেই ব্যস্ততম রাস্তা দিয়ে চলাচল করছে। ফলে বেড়েছে অসংখ্য দুর্ঘটনা। ক্রটিপূর্ন যানবাহন অদক্ষ ড্রাইভিং এবং ট্রাফিক আইন না মানার কারণে সড়ক দুর্ঘটনায় এ উপজেলায় অসংখ্য মানুষের তাজা প্রান দিতে হয়েছে। মোল্লারহাটে মাদকসেবী ছেলেকে পুলিশে সোপর্দ বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদদাতা \ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট কুল্লাপাড়া এলাকায় এক মা তার মাদকসেবী ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ ওই কিশোর আব্দুল হাকিম (১৬) কে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করেছেন। গত রবিবার তার মা ফিরোজা বেগম পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেন। আটককৃত আব্দুল হাকিম মোল্লাহা্ট উপজেলার রাজপাট কুল্লাপাড়া গ্রামের মো. হাসান গাজীর ছেলে। সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি গঠন সাতক্ষীরা প্রতিনিধি \ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত নয় সদস্য বিশিষ্ট কমিটিতে জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদীকে পুনরায় সভাপতি, সাতক্ষীরা পৌর কাউন্সিলর আইনুল হক নান্টাকে সাধারণ সম্পাদক এবং শহর যুবদলের যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নাফ নদীতে ইয়াবাসহ নৌকা জব্দ টেকনাফ (কক্সবাজার) \ গত রবিবার টেকনাফে নাফ নদীতে হানা দিয়ে ১৮ হাজার ৯৩০ পিস ইয়াবার চালানসহ নৌকা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত ইয়াবার মূল্য ৫৬ লাখ ৭৯ হাজার টাকা বলে জানায় বিজিবি। এ ব্যাপারে ৪২ ব্যাটলিয়ান বিজিবির পরিচালক (ভা.) মেজর শফিকুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন এবং জিয়াউর রহমানকে পলাতক আসামী করে জব্দকৃত ইয়াবা থানায় হস্তান্তর বলে জানায় তিনি। গোয়ালন্দে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা\ গত রবিবার গোয়ালন্দের আউয়াল টাওযারের অবস্থিত বিশ্বাস অইটি ওয়ার্ল্ড নামক একটি কম্পিউটার প্রশিক্সণ কেন্দ্র চালু হয়েছে। এটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। বিশ্বাস আইটি ওয়ার্ল্ডের পরিচালক শ্যামত সুন্দর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন, রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল রহমান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্রক্স মো. সিরাজুল ইসলাম সাংবাদিক এম, রাশেদুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। আত্রাইয়ে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার আত্রাই (নওগাঁ) প্রতিনিধি \ নওগাঁর আত্রাইয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে বহিস্কার করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, তিনি বেশ কিছুদিন থেকে গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম এবং এ্যাড. পিকে আব্দুর রবের পক্ষে প্রচারণা করার অভিযোগে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সারিয়াকান্দিতে ২৫ শিক্ষার্থীর উদ্দীপনার টাকা আত্মসাত্ সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ সারিয়াকান্দি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে এসএসসি/১৩ পরীক্ষায় উর্ত্তীণ ২৫ জন শিক্ষার্থীর নামে বরাদ্দকৃত উদ্দীপনার সাড়ে ৩৭ হাজার টাকা জাল স্বাক্ষর করে আত্মসাত্ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । উদ্দীপনার টাকা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা গতকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট এব্যবপারে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। চাটমোহরে প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অভিভাবক পদে (পুরুষ) নির্বাচিত হয়েছেন শাহাদত হোসেন সরদার (প্রাপ্ত ভোট ৩২৫) ও মোঃ রুহুল আমিন (২৮৭ ভোট)। অভিভাবক পদে নির্বাচিত মহিলা হলেন আজিমুন্নেসা বেলী (প্রাপ্ত ভোট ৩৭৩) ও ঈশিতা পারভীন লতা (২৩৫ ভোট)। কাঁঠালিয়ায় কৃষক মাঠ দিবস কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঁঠালিয়ায় এসআরএসডিপিএস প্রকল্পের খরিপ-১ মৌসুমের শস্যকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক কৃষি সমপ্রসারণ অধিদপ্তর মোঃ মজিবুল হক মিয়া। বিশেষ অতিথি ছিলেন উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ রমেশ চন্দ্র। বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক সীড টেকনোলজি উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার আবদুল্লাহ আল মামুন প্রমুখ। গোপালগঞ্জে ৪ শিক্ষককে সংবর্ধনা গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত ৪ শিক্ষককে সংবর্ধনা প্রদান করেছে নিজড়া গ্রামবাসী। গত রবিবার নিজড়া স্কুল মাঠে ওই স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক নিমাই কৃষ্ণ বণিক, নিখিল ভৌমিক, এম.এ মান্নান ও গোলাম কিবরিয়াকে ফুল ক্রেস্ট ও মোবাইল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। নিজড়া ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার আক্কাস উকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্কুলের প্রধান শিক্ষক জাকারিয়া মজুমদার, ফরহাদ হোসেন মুন্সি, দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। সাঁথিয়ায় শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদ সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি \ পাবনার সাঁথিয়ায় সন্ত্রাসী কর্তৃক এক স্কুল শিক্ষককে মারপিট করার প্রতিবাদে উপজেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এ উপলক্ষে গত রবিবার প্রতিবাদ সভায় গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক খানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান শিক্ষক হাফিজুল কবির, ইকবাল হোসেন, সুপার আঃ হামিদ ও ইসমাইল হোসেন কিরণ প্রমুখ। গাংনীতে মাইওয়ান মেলার উদ্বোধন গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাইওয়ান কোম্পানীর মেলা উদ্বোধন করা হয়েছে। গত রবিবার মাইওয়ানের গাংনীস্থ শোরুমের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী। সভাপতিত্ব করেন মাইওয়ানের গাংনী শোরুমের ম্যানেজার হাকিমউদ্দীন। লাকসামে মাদকবিরোধী সমাবেশ লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ গত রবিবার কুমিল্লার লাকসামে মাদকবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, আবদুল মান্নান মনু, মোঃ আবুল বাশার প্রমুখ। ত্রিশালে পৌর জাতীয় পার্টির কমিটি গঠন ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব এমএ হান্নান ফজলুল হককে আহবায়ক, আবুল কালাম, আলালউদ্দিন যুগ্ম আহবায়ক ও আবুল কাশেমকে সদস্য সচিব করে ২৮ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। রহনপুরে কমিউনিটি সেন্টারের উদ্বোধন গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ‘‘উত্সব’’ কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার রহনপুর মুক্তাশা সিনেমা হলে রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস এ কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মুশা সরকার। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম আশরাফ, নজরুল ইসলাম প্রমুখ। সারিয়াকান্দি উপজেলা মডেল প্রেসক্লাব কমিটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলা মডেল প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুস সালাম বকুল (ভোরের ডাক)। এতে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, ইমরান হোসাইন রুবেল, সাহাদত জামান প্রমুখ। সভায় ইমরান হোসাইন রুবেলকে (আমার দেশ) আহ্বায়ক ও শরিফুল ইসলাম সাগরকে (উত্তরের খবর) যুগ্ম আহ্বায়ক করে সর্বসম্মতিক্রমে সারিয়াকান্দি উপজেলা মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বাঞ্ছারামপুরে নারীদের উম্মুক্ত আলোচনা বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গত রবিবার উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারীদের অংশগ্রহণে উম্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব,) মো. খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলী আমির প্রমুখ।