আবিদুর রেজা খান
আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী, সাবেক জাতীয় পরিষদ সদস্য ও সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, আওয়ামী আইনজীবী পরিষদের উপদেষ্টা আবিদুর রেজা খানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকায় ও শরীয়তপুরের ভেদেরগঞ্জের গ্রামের বাড়িতে স্মৃতি পরিষদের উদ্যোগে দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া আগামী শুক্রবার বাদ আছর মরহুমের এলিফ্যান্ট রোডস্থ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মোঃ সালাহউদ্দিন
দৈনিক ইনকিলাবের সাবেক প্রধান ফটোসাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সদস্য মো. সালাহউদ্দিনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবন ৬০/২ বংশাল, ঢাকায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ছামছুল হক মাস্টার
নেত্রকোনার মোহনগঞ্জ উন্নয়নের নাগরিক আন্দোলনের আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুবের বাবা সাবেক মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মোহনগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক মাস্টারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মোহনগঞ্জ পৌর শহরের মরহুমের নিজ বাড়িতে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জায়েদুল ইসলাম
ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া গ্রাম নিবাসী ও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল জায়েদুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গ্রামের বাড়িতে পারিবারিকভাবে আগামী শুক্রবার বাদ জুম্মা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
