ম্যান্ডেলার ‘মৃত্যু’র শোকবাণী দিয়ে চরম লজ্জায় বুশ!

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৯
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুর ভূয়া খবর শুনে ‘শোকবাণী’ দিয়ে চরম লজ্জা পেলেন যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। এজন্য তিনি ক্ষমা প্রার্থণা করেছেন। তবে ভুলটি তিনি নিজের ইচ্ছায় করেননি। তার মুখপাত্রই তাকে ভুল তথ্য দেন। গত রবিবার ম্যান্ডেলা হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। বুশের (সিনিয়র বুশ) মুখপাত্র জিম ম্যাকগ্রা ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ম্যান্ডেলার হাসপাতাল ছাড়ার খবরকে মৃত্যু সংবাদ মনে করে বুশের পক্ষ থেকে একটি শোকবার্তা লিখে ফেলেন। খবরটির সত্যতা যাচাই না করে টুইটারেও পোস্ট করেন ম্যাকগ্রা! পরে অবশ্য ভুল স্বীকার করে টুইটারে ক্ষমা প্রার্থনা করেন তিনি। ম্যাকগ্রা জানান, অসাবধানতাবশত? ম্যান্ডেলার হাসপাতাল ছাড়ার খবরকে মৃত্যু সংবাদ ভেবে আগে থেকে লিখে রাখা বুশের পক্ষ থেকে ‘শোকবার্তা’ প্রকাশ করে দিই। অনুতপ্ত হয়ে ম্যাকগ্রা বলেন, এটা ?আমার মারাত্মক ভুল ছিল। যাচাই না করে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত হয়নি। কিন্তু ভুল স্বীকার করার আগে তার এই বার্তা সারা বিশ্বের ম্যান্ডেলা ভক্তদের জানিয়ে দেয় তার ‘মৃত্যু’র কথা। আর এতেই সবাই মুষড়ে পড়েন। পরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিষয়টি স্পষ্ট করা হয়। -মেইল অনলাইন