ভিন্নমতের গণমাধ্যম দমন করে ইতিহাসে কেউ রেহাই পায়নি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১২
ঢাকার সাভারের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে হেফাজত এক বিবৃতিতে বলেছে, ভিন্নমতের গণমাধ্যম দমন করে ইতিহাসে কেউ রেহাই পায়নি। ইসলাম বিরোধী নাস্তিকচক্রের পৃষ্ঠপোষকতা বন্ধ করে সত্যের পথে আসুন। গতকাল সোমবার সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, তিনি বেসামাল কথা বলেই যাচ্ছেন। এটা গোটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। বিবৃতিদাতারা হলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা শামসুল আলম প্রমুখ।