মাওয়ায় নদী ভাঙ্গন দেখতে এসে ভাঙ্গনে শিকার হলেন শতাধিক মানুষ। উত্সুক এসব মানুষদের নিয়ে নদী তীরের একটি বিরাট এলাকা পদ্মায় ডুেব যাওয়ায় আহত হয়েছে ৫০ জন। এঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। তবে ঠিক কতজন নিখোঁজ তার সঠিক সংখ্যা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের ম্যানেজার সিরাজুল হক জানান, নদী ভাঙ্গন দেখতে বহু মানুষ বিকালে এখানে ভিড় জমায়। এ সময় আগে থেকে ফেটে থাকা নদীতীরের বিরাট এ অংশটি বহু লোকজন নিয়ে পদ্মায় তলিয়ে যায়। এর মধ্যে নারী এবং শিশুও ছিল। আশপাশের লোকজনদের মধ্যে স্পিডবোট ও ট্রলার নিয়ে ৫০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিত্সা দেয়া হয়েছে। অনেককে উদ্ধার করা সম্ভব হলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ লোকজনের পরিচয় জানা যায়নি।
