ইলিয়াস আলীর সন্ধানে বিশ্বনাথে আজ আধাবেলা হরতাল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১২
সিলেটের বিশ্বনাথে আজ মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন। ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও আটক ৯০ নেতাকর্মীর মুক্তির দাবিতে গত ২৬ আগস্ট সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়। ব্যবসায়ীদের অনুরোধে সকাল-সন্ধ্যা হরতালের পরিবর্তে আধাবেলা হরতাল পালন হবে।