কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে ১৪৪ ধারা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার রাতে প্রক্টরিয়াল কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, তারেক জিয়ার কারামুক্তি দিবস পালন উপলক্ষে ছাত্রদল কর্মসূচি পালনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে রেজিস্টার মো. মজিবুর রহমান মজুমদার জানিয়েছেন, ছাত্রলীগও পাল্টা কর্মসূচি ঘোষণা দিলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সাথে রাখতে বলা হয়েছে।
