যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা ছাড়া জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে অন্য কোন আদালতের মামলায় হাজিরার জন্য পাঠানো যাবে না। গতকাল সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, আগামী ৮ সেপ্টেম্বর থেকে প্রতি কার্যদিবসে নিজামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে। এ জন্য তাকে প্রতিদিন ট্রাইব্যুনালে হাজির করতে হবে। আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার একজন আসামি নিজামী। ঐ মামলায় হাজিরা দেয়ার জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
