বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জানুয়ারির মধ্যেই শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিকভাবে তারা মহাভুল করবে। বেগম খালেদা জিয়া আপনি আন্দোলনের ট্রেন মিস করেছেন। এখন আন্দোলনের ট্রেন ধরতে গেলে পড়ে যাবেন। রোজ কিয়ামত পর্যন্ত আন্দোলন করলেও তত্ত্বাবধায়ক সরকার পাবেন না। আপনার জন্মদিন নকল এবং চুলও নকল। সেই চুল উড়ে যাবে।
গতকাল সোমবার বিকালে নওগাঁ নওজোয়ান মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
মোহাম্মদ নাসিম আরো বলেন, আপনি বুড়ো বয়সে জাতির পিতার হত্যা দিবসে রঙ্গিন শাড়ি পরে কেক কাটেন। আপনার লজ্জা হওয়া উচিত।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বির সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধন চন্দ্র মজুমদার, অ্যাডভোকেট শহিদুজ্জামান সরকার বাবলু, ড. আকরাম হোসেন চৌধুরী, আব্দুল মালেক, ইসরাফিল আলম, শাহিন মনোয়ারা হক। জনসভা শুরুর আগে মরহুম জননেতা আব্দুল জলিলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মোহাম্মদ নাসিম আরো বলেন, এ এলাকায় আওয়ামী লীগের সময় একটিও লাশ পড়েনি।
