মাওয়ায় দীর্ঘ হচ্ছে গাড়ির সারি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৬
মাওয়ায় পণ্যবাহী ট্রাকসহ গাড়ির সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পারাপার বিঘ্নিত হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি ফেরি পারাপারে চাপ বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণবঙ্গগামী পণ্যবোঝাই ট্রাক-বাস ওই পথ দিয়ে না গিয়ে এখন মাওয়া দিয়ে চলাচল করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের ম্যানেজার সিরাজুল হক গতকাল সোমবার সকালে বলেন, মাওয়ায় পরাপারে বেশি চাপ থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ট্রাক ছাড়াও একই সাথে বাস ও প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে। এতে করে ঘাটে অপেক্ষামান যানবাহনের সংখ্যা বেড়েছে। এ রিপোর্ট গতকাল সকালে লেখা পর্যন্ত মাওয়া প্রান্তে প্রায় দেড় শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। ১৩টি ফেরি দিয়ে যথাযথভাবে যান পারাপারের পরও যানজটের সৃষ্টি হয়েছে।