বাংলাদেশে আইটিইই পরীক্ষা পদ্ধতি চালুর লক্ষ্যে চলমান কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারে ১৩ দিনব্যাপী মাস্টার ট্রেইনার কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল। এতে ২১ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশফাক হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের যুগ্ম-প্রধান এসএম নাসির উদ্দিন, কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমীন, প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন, প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদিও হোয়া, প্রকল্প ব্যবস্থাপক মো. রাবিউল ইসলাম এবং প্রকল্পের সমন্বয়ক আকিহিরো সুজি। উল্লেখ্য, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় শুরু হয়েছে ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)। জাপানে এটি আইটি প্রফেশনালদের দক্ষতা পরিমাপে জাতীয় পরীক্ষা হিসেবে পরিগণিত হয়।
