তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস এবার যাত্রা শুরু করেছে বরিশালে। সম্প্রতি বরিশালে তাদের শাখাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের প্রোডাক্ট মার্কেটিং টিমের সহকারী মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং মিজানুর রহমান সরকার এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান শফিক উল হক। শাখা উদ্বোধনকালে স্মার্ট মহাব্যবস্থাপক বলেন, ‘বরিশালে আইটি পণ্য ব্যবহারকারীরা যাতে আরও ভালো আইটি সেবা পেতে পারেন, সেই লক্ষ্যেই এই শাখার উদ্বোধন করেছি। আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য বরিশালে আমাদের যেসব বিজনেস পার্টনার রয়েছেন তাদের আরও দ্রুত পণ্য সরবরাহ করা এবং আরও কার্যকরীভাবে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা।’ অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখা সভাপতি হারুন অর রশীদ ও মহাসচিব শাহ বোরহান উদ্দিনসহ বরিশালে স্মার্ট টেকনোলজিসের বিজনেস পার্টনারবৃন্দ উপস্থিত ছিলেন । বরিশাল সদর রোডের ফকির কমপ্লেক্স, ১১২ ঠিকানায় যাত্রা শুরু করেছে এই শাখাটি।
